অধ্যায়-৮
রাত
তিনটা পয়ঁতাল্লিশ মিনিটা। তেলআবির
থেকে মাহমুদের পাঠান মেসেজের প্রতি
চোখ বুলিয়ে থেকে বিদ্যুৎ
স্প্রিংএর
মত উঠে দাঁড়াল
আহমদ মুসা।
মনে
হল কি এক তীব্র
বেদনায় তার সারা মুখমন্ডল
নীল হয়ে গেছে। কিন্তু
ধীরে ধীরে সে ভাব
তার কেটে গেল আর
চোখ দু’টি জ্বলে
উঠল। মুখমন্ডল হয়ে উঠল শক্ত।
কয়েকবার অস্থিরভাবে পায়চারি করল সে। তারপর
দেয়ালে টাঙ্গানো জর্দানের মানচিত্রের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর
তার দৃষ্টি স্থির হয়ে
দাঁড়াল। জেবেল আল শামছ
-সংযুক্ত জনফ্রন্টের হেড কোয়ার্টার। ওরা
আজ এক মিটিং এ
এসেছে। ভালো হল পাওয়া
যাবে এক সঙ্গে। কিন্তু
জর্জ বাহাশ নেই। গেছে
উত্তর ভিয়েতনাম সফরে। ওর জন্য
দন্ড তোলা রইল।
আহমদ
মুসা চেয়ারে গিয়ে বসল।
বাম পাশের এক সুইচে
মৃদু চাপ দিল। কিছুক্ষণ
পরে পাশের কক্ষ থেকে
আহমদ মুসার সেক্রেটারী আলি
বিন সাকের এসে হাজির
হল। আহমদ মুসা বলল,
জাফর যুবায়ের ও





